Advertisement
E-Paper

ব্যাঙ্ক কর্তা রাব্বিকে মারধরের মামলায় রিপোর্ট পেশ

বাংলাদেশের ব্যাঙ্ক কর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় সাব-ইন্সপেক্টর মাসুদ শিকদারকে সাসপেন্ড করার পাশাপাশি, পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা পুলিশ কমিশনারের কাছে রবিবার সেই কমিটি একটি রিপোর্ট পেশ করে। ওই রিপোর্টে কী বলা হয়েছে সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তেজগাঁওয়ের ডেপুটি পুলিশ কমিশনার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১৬:২০

বাংলাদেশের ব্যাঙ্ক কর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় সাব-ইন্সপেক্টর মাসুদ শিকদারকে সাসপেন্ড করার পাশাপাশি, পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা পুলিশ কমিশনারের কাছে রবিবার সেই কমিটি একটি রিপোর্ট পেশ করে। ওই রিপোর্টে কী বলা হয়েছে সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তেজগাঁওয়ের ডেপুটি পুলিশ কমিশনার।

গত ৯ জানুয়ারি মহম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে রাব্বিকে আটক করে সাব-ইন্সপেক্টর মাসুদ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযোগ, তল্লাশির নামে তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন মাসুদ। এমনকী, রাব্বিকে ভয় দেখিয়ে টাকাও চাওয়া হয়। এই ঘটনার পরই মহম্মদপুর থানায় মাসুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রাব্বি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy