চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ়’। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা চলছে। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো হতে পারে। হোয়াইট হাউসের এক আধিকারিক নাম প্রকাশ না-করার শর্তে ‘ব্লুমবার্গ’-কে বলেছেন, সব ধরনের বিকল্প পথই খুলে রাখা হচ্ছে।
মঙ্গলবার সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে নিশানা করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে রয়েছেন, তা তিনি জানেন। কিন্তু এখনই তাঁকে হত্যা করবে না আমেরিকা। ধৈর্যচ্যুতি ঘটছে জানিয়ে ইরানকেও ‘তছনছ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর, বুধবার জবাব দেন খামেনেই। ‘মাথা নত না-করার’ বার্তা দিয়ে এক্স হ্যান্ডলে পর পর পোস্ট করে ‘যুদ্ধ শুরু’র ঘোষণা করেন তিনি।
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে, আমেরিকা সত্যিই ইরানকে আক্রমণ করবে কি না। জবাবে ধোঁয়াশা বজায় রেখে ট্রাম্প বলেন, “আমি এটা করতে পারি। আবার না-ও করতে পারি।’’
অন্য দিকে, আর এক মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ট্রাম্প তাঁর ঘনিষ্ঠদের বলেছেন যে, তিনি ইরানের উপর সামরিক হানা চালাতে চান। তবে তার আগে তেহরানকে ওয়াশিংটন কিছুটা সময় দিতে চায় বলে জানানো হয়েছে ওই প্রতিবেদন। প্রতিবেদন অনুসারে, আমেরিকা দেখতে চায় যে তাদের কথা মতো ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করছে কিনা। এই পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে ট্রাম্প প্রশাসন।
বুধবারই অবশ্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা পরমাণু অস্ত্র বানাতে চান না। তেহরান অবশ্য বরাবরই জানিয়ে এসেছে যে, তারা গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু তৈরি করতে চায়। কিন্তু পরমাণু অস্ত্র বানাতে চায় না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য