ইরানে বাংলাদেশি দূতাবাসের এক আধিকারিকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেল ইজ়রায়েলি হামলায়! গত শুক্রবার থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। দু’দেশই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। ইরানের রাজধানী তেহরান এবং সংলগ্ন বিভিন্ন অঞ্চলে হামলা হচ্ছে বলে অভিযোগ ইরানের। ‘বিবিসি বাংলা’র প্রতিবেদন অনুসারে, তেহরানে বাংলাদেশি দূতাবাসে কর্মরত আধিকারিকদের বাসভবনেও হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্তারা মূলত থাকেন জর্ডন নামে একটি এলাকায়। তেহরানের তিন নম্বর জেলার মধ্যে পড়ে এই জায়গাটি। ‘বিবিসি বাংলা’কে ইরানে বাংলাদেশি দূতাবাসের আধিকারিক ওয়ালিদ ইসলাম বলেন, “আমার বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।” ওয়ালিদ ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। ইজ়রায়েলি আক্রমণের সময় তিনি বাড়িতে ছিলেন না।
তেহরানে কর্মরত বাংলাদেশি দূতাবাসের ওই কর্তার দাবি, শুধু তাঁর বাড়িই নয়, আশপাশে আরও অনেকগুলি বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। কূটনীতিকদের কয়েকটি বাড়িই আপাতত টিকে রয়েছে ওই এলাকায়। বস্তুত, ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আগেই কূটনীতিকদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল। সেইমতো তাঁরা বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে তেহরানের অন্য এলাকায় সরে যান।
আরও পড়ুন:
গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইজ়রায়েল এবং ইরান উভয়েরই তাদের সাধারণ নাগরিকদের উপর হামলার অভিযোগ তুলেছে অপর পক্ষের বিরুদ্ধে।
উদ্ভূত পরিস্থিতি ইরানে বসবাসকারী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লিও। গত মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় ওই শহর থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের পক্ষে সম্ভব, তাঁদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সত্বর তেহরান ছাড়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য