ইজ়রায়েলের সঙ্গে সংঘাতের আবহ প্রশমিত করতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কানাডায় জি৭ শীর্ষবৈঠকে যোগ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পরাজয় নিশ্চিত।
প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প সোমবার বলেন, ‘‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই আরও দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’’ ইরান পরমাণু অস্ত্র নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই আশঙ্কা থেকেই তাদের উপর শুক্রবার হামলা চালিয়েছে ইজ়রায়েল। তেল আভিভের দাবি, ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে অস্তিত্বসঙ্কটে পড়বেন ইহুদিরা। সেই কারণেই তারা ইরানে হামলা চালিয়েছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তুও মূলত ইরানের পরমাণুকেন্দ্র এবং সামরিক ঘাঁটি।
আরও পড়ুন:
যতক্ষণ না তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি থামাচ্ছে, তেল আভিভ চুপ থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের পাল্টা দাবি, তাঁরা পরমাণু অস্ত্র তৈরি করছেন না। শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে (বিদুৎ উৎপাদন) পরমাণু প্রযুক্তি ব্যবহার করছেন। যদিও ২০২৪ সালে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক সংস্থা আইএইএ একটি রিপোর্টে জানায়, ফের সামরিক উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ইরান। ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে ইজ়রায়েলি হামলাকে সমর্থন জানালেও মেনে নিয়েছেন যে, এখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি তেহরান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য