ভারত থেকে চিন। ইউরোপীয় ইউনিয়ন থেকে তাইওয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘পারস্পরিক শুল্ক নীতি’ থেকে বাদ পড়ল না প্রায় কেউই। যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ৩ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানোর বন্দোবস্ত করে ফেললেন তিনি।
কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের নয়া পদক্ষেপ থেকে ছাড় পেয়েছে চারটি দেশ— ইউরোপের রাশিয়া ও বেলারুশ, এশিয়ার উত্তর কোরিয়া এবং লাতিন আমেরিকার দ্বীপরাষ্ট্র কিউবা! কিন্তু কেন এমন ‘বৈষম্য’? বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এমন পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘‘ওই চারটি দেশ ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আর তা বেশ কঠোর। অদূর ভবিষ্যতে ওই চার দেশের সঙ্গে অতিরিক্ত বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও এখন বিবেচনা করা হচ্ছে না।’’
আরও পড়ুন:
এই আবহে তাই নতুন শুল্কনীতি থেকে রাশিয়া, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়াকে ‘ছাড়’ দেওয়া হয়েছে বলে জানান ক্যারোলিন। তা ছাড়া, এর আগেই ট্রাম্প মেক্সিকো এবং কানাডা থেকে আসা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করায় দ্বিতীয় বার তাদের নামও পারস্পরিক শুল্প নীতির তালিকায় উল্লিখিত হয়নি। প্রসঙ্গত, এ বার থেকে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক নেবে আমেরিকা। চিনা পণ্যের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার