আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক কমাবে ভারত। এমনটাই আশাপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিলেন ‘পারস্পরিক শুল্ক’ বা ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ আরোপের সময়সীমার কথাও। গত ১৩ ফেব্রুয়ারি ট্রাম্প ঘোষণা করেছিলেন, যে সমস্ত দেশ আমেরিকার পণ্যে আমদানি শুল্ক চাপাচ্ছে, সেই সমস্ত দেশের পণ্যে পাল্টা শুল্ক চাপাবে আমেরিকা। আগামী ২ এপ্রিল নয়া এই শুল্ক নীতি চালু হওয়ার কথা।
বুধবার আমেরিকার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে সেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি তারা (ভারত) ওই শুল্কগুলি কমাবে। কিন্তু ২ এপ্রিল আমি ওদের বিরুদ্ধে ততটাই শুল্ক আরোপ করব, যতটা ওরা আমাদের উপর করে।” ট্রাম্প প্রশাসন পারস্পরিক শুল্ক কার্যকর করলে আমেরিকার বাজারে দামি হবে ভারতীয় পণ্য। ফলে সেগুলির বিক্রি কমার আশঙ্কা রয়েছে। ফলে কমতে পারে রফতানি। শুধু তা-ই নয়, দেশীয় সংস্থাগুলির লাভের অঙ্ক হ্রাস পাবে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।
গত সপ্তাহে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, আমেরিকা এখনও পর্যন্ত ভারতের কোনও পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ করেনি। তবে ট্রাম্প এ ক্ষেত্রে ‘বন্ধু’ নরেন্দ্র মোদীর ভারতকে কোনও ছাড় দিতে রাজি নন। হোয়াইট হাউসে মোদীর সঙ্গে বৈঠকেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি চায় আমেরিকা। কিন্তু তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয়! বেশি আমদানি শুল্ক নেওয়ার জন্য সম্প্রতি ভারত-সহ বেশ কয়েকটি দেশের সমালোচনাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার