ইরানের নতুন শান্তিপ্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তেহরানের প্রস্তাব কোনও ভাবেই মানা সম্ভব নয়।
আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তানের মাধ্যমে শান্তিপ্রস্তাব পাঠিয়েছিল তেহরান। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে, ওই প্রস্তাবে একাধিক শর্তের কথা জানানো হয়েছে। যেমন যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আবার হরমুজ় প্রণালীতে নিজেদের সার্বভৌম ক্ষমতা বজায় রাখার আর্জিও জানিয়েছে ইরান।
হরমুজ়ে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাবও দিয়েছে ইরান। এর পাশাপাশি তেল বিক্রির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা ৩০ দিনের জন্য প্রত্যাহার করার কথাও জানিয়েছে ইরান। লেবাননের হিজ়বুল্লা সমর্থিত সংবাদমাধ্যম ‘অল ময়াদিন’-এর প্রতিবেদন অনুসারে, আপাতত পাকিস্তানের মাধ্যমে কথাবার্তা চালিয়ে যাবে ওয়াশিংটন। অন্য দিকে, ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মার্কিন প্রস্তাব মোতাবেক ২০ বছরের জন্য নয়, তার কম মেয়াদের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করতে প্রস্তুত। তবে কোনও পরমাণুকেন্দ্র ধ্বংস করতে নারাজ তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?