দেশদ্রোহের মামলায় বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে সমন পাঠাল ঢাকার আদালত। খালেদাকে ৩ মার্চের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। এক আলোচনাসভায় ১৯৭১ সালের লড়াইয়ে নিহত মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপি নেত্রী খালেদা। তিনি বলেন, ‘‘লড়াইয়ে ঠিক কত জন মুক্তিযোদ্ধা নিহত হন তা নিয়ে বিতর্ক আছে।।’’ সেই মন্তব্যের জেরেই ঢাকার মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে খালেদার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাকিস্তানপন্থী জামাতে ইসলামি। খালেদার দল তাদের অন্যতম মিত্র। শেখ হাসিনার জমানায় যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হয়েছে অনেক জামাত নেতার।