Advertisement
E-Paper

হাসান আজিজুল হককে হুমকি

আনিসুজ্জামানের পরে এ বার খুনের হুমকি পেলেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হক। প্রকাশক দীপন ও তিন লেখক খুনের প্রতিবাদ করে বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন রাজশাহি বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০৩:২৯

আনিসুজ্জামানের পরে এ বার খুনের হুমকি পেলেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হক। প্রকাশক দীপন ও তিন লেখক খুনের প্রতিবাদ করে বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন রাজশাহি বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক। রবিবার বিকেলে অপরিচিত নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে কল করে বলা হয়— ‘আপনি পরিবর্তন হোন। না হলে বাকিদের পরিণতিই হবে।’ রাজশাহির বাসিন্দা এই লেখককে হুমকি দেওয়ার খবর প্রকাশ হতেই অনেক মানুষ তাঁর খবর নিতে যান। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর তারিকুল হাসান জানিয়েছেন, তাঁরা পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন। পুলিশ জানিয়েছে, লেখক এখনও অভিযোগ দায়ের করেননি। তবে তাঁরা খোঁজখবর নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy