ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে তেহরান থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। ১৯ এপ্রিল যার সময়সীমা শেষ হবে। সেই সুযোগে ওই দেশ থেকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় প্রায় ৫০ লক্ষ ব্যারেল তেল কিনেছে বলে খবর সূত্রের। তেলের ট্যাঙ্কারবাহী চারটি জাহাজকে পশ্চিম উপকূলে নোঙর করতে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে এককালীন ছাড়ের আর্জি জানিয়েছিল মুকেশ অম্বানীর সংস্থাটি। হরমুজ় বন্ধের জেরে তৈরি হওয়া সঙ্কট মোকাবিলায় তেল আসা নিশ্চিত করতে সরকার ও জাহাজ মন্ত্রক সেই ছাড় দিয়েছে।
যে চারটি জাহাজকে নোঙরের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে কোমোরোস-পতাকাবাহী কাভিজ়, কুরাকাও-পতাকাবাহী লেনোর এবং ইরানের নিজস্ব জাহাজ ফেলিসিটি ও হেডি। এই জাহাজগুলি ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ। যেগুলির সাধারণ আন্তর্জাতিক বিমা থাকে না। এর জন্য সরকারি ছাড় লাগে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)