গত অর্থবর্ষে দেশে গাড়ি বিক্রি ১৩.৩% বেড়েছে, জানাল বিক্রেতাদের সংগঠন ফাডা। তাদের দাবি, প্রায় ২.৯৭ কোটি গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে চার চাকার যাত্রিবাহীর বিক্রি ১৩% বেড়ে হয়েছে ৪৭ লক্ষের কিছু বেশি। দু’চাকা প্রায় ২.১৫ কোটি। বৃদ্ধির ১৩.৪%। ফাডার সভাপতি সি এস বিজ্ঞেশ্বরের কথায়, “অর্থবর্ষের প্রথমার্ধে বিক্রি তেমন ছিল না। সেপ্টেম্বর থেকে জিএসটি কমার পরেই তা বাড়তে থাকে।’’
এমনকি পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কট সত্ত্বেও গত মাসে সামগ্রিক গাড়ি বিক্রি বেড়েছে ২৫.৩%। চার চাকা ২১.৫% বেড়ে পৌঁছেছে ৪.৪০ লক্ষে। এই প্রথম কোনও মাসে মোট বিক্রীত চার চাকার যাত্রী গাড়ির মধ্যে ৫% পেরিয়েছে বৈদ্যুতিক। ফাডার তথ্য বলছে, গত অর্থবর্ষে চার চাকার চাহিদা বেশি ছিল গ্রামে। শহরে বেশি বিকিয়েছে দু’চাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)