E-Paper

কেন মাঝপথে মুখ ঘুরিয়ে চলে গেল ইরানি তেলবাহী জাহাজ? জল্পনা থামাতে মুখ খুলল কেন্দ্র

গত ৪ মার্চ ইরানের খার্গ দ্বীপ থেকে প্রায় ৬ লক্ষ ব্যারেল তেল নিয়ে রওনা দিয়েছিল অশোধিত তেলবাহী জাহাজ ‘পিং শান’। ৪ এপ্রিল গুজরাতের ভাদিনারে পৌঁছনোর কথা ছিল। কিন্তু বর্তমানে সেটি ঘুরে গিয়েছে চিনের দংইং-এর দিকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৮:২৮

— প্রতীকী চিত্র।

ইরান থেকে ভারতে আসার পথে লেনদেন সমস্যার কারণে তেলের জাহাজ গুজরাতের ভাদিনারে আসার বদলে চিনে দিকে ঘুরে গিয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। তাতে ভারতে ফের জ্বালানি সঙ্কট বৃদ্ধির আশঙ্কা ছড়ায়। শনিবার সেই জল্পনা উড়িয়ে তেল মন্ত্রক জানাল, লেনদেনের সমস্যা হয়নি। এক্স-এ সরকারের দাবি, সাধারণত তেলবাহী জাহাজগুলি বাণিজ্যিক ও কার্যকরী সুবিধা নিতে এ ভাবে গতিপথ বদল করেই থাকে। ইরানের সঙ্গে তেল কেনাবেচায় কোনও প্রযুক্তিগত বা কূটনৈতিক সমস্যাও নেই।

গত ৪ মার্চ ইরানের খার্গ দ্বীপ থেকে প্রায় ৬ লক্ষ ব্যারেল তেল নিয়ে রওনা দিয়েছিল অশোধিত তেলবাহী জাহাজ ‘পিং শান’। ৪ এপ্রিল গুজরাতের ভাদিনারে পৌঁছনোর কথা ছিল। কিন্তু বর্তমানে সেটি ঘুরে গিয়েছে চিনের দংইং-এর দিকে। জাহাজটি ইরান থেকে তেল নিয়ে ভারতে না এসে চিনের দিকে রওনা হওয়ায় তৈরি হয়েছে নানা জল্পনা। উপদেষ্টা সংস্থা কেপলারের দাবি ছিল, লেনদেন সমস্যায় অভিমুখ বদল হয়ে থাকতে পারে। সেই দাবি খারিজ করেছে তেল মন্ত্রক।

একই সঙ্গে শনিবার সরকারের দাবি, ভারত ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে। সংস্থাগুলি কোথা থেকে তা কিনবে, বাণিজ্যিক বিভিন্ন দিক বিচার করেই তা স্থির করে। ভারতের ভাঁড়াতে আগামী কয়েক মাসের চাহিদা মেটানোর মতো তেল মজুত রয়েছে। পশ্চিম এশিয়ার সঙ্কটে দেশীয় তেল শোধনাগারগুলি ইরান-সহ বিভিন্ন সূত্র থেকে তেল আমদানি করছে। ইরানের অশোধিত তেল কেনায় টাকা মেটানোরও সমস্যা নেই। কোনও নিষেধাজ্ঞার কারণেও পিং শানের দিক পরিবর্তন হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-Iran US-Israel vs Iran Crude Oil

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy