E-Paper

বাংলো বাজেয়াপ্তের পর অনিলকে টানা ১০ ঘণ্টা জেরা ইডির, তদন্ত শুরু করল সিবিআইও

শুক্রবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। তবে তা ইয়েস ব্যাঙ্কে ঋণ প্রতারণা মামলার অভিযোগের তদন্তে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯
অনিল অম্বানী।

অনিল অম্বানী। ফাইল চিত্র।

ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত অনিল অম্বানীর মুম্বইয়ে পালি হিলের বিলাসবহুল ৩৭১৬.৮৩ কোটি টাকার বাড়িটি বুধবার বাজেয়াপ্ত করেছিল ইডি। বৃহস্পতিবার তাদের দফতরে চলল ১০ ঘণ্টা ধরে তাঁকে জেরা করার পর্ব। অনিলের গোষ্ঠীর (এডিএজি) সংস্থা রিলায়্যান্স কমিউনিকেশন্স (আরকম)-এর সঙ্গে জড়িত ওই অভিযোগ প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির। তারই তদন্তে এ দিন দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছিল ৬৬ বছর বয়সি অনিলকে। সকালে সাড়ে দশটায় সেখানে ঢোকেন তিনি। বেরোন রাত সাড়ে আটটায়। তদন্তকারীআধিকারিকেরা জানিয়েছেন, অনিলকে ফের আজ, শুক্রবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। তবে তা ইয়েস ব্যাঙ্কে ঋণ প্রতারণা মামলার অভিযোগের তদন্তে।

এ দিকে, স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্কের পরে এ বার অনিল এবং আর কমের বিরুদ্ধে ঋণ প্রতারণার অভিযোগ উঠল ব্যাঙ্ক অব বরোদায় (বিওবি)। যার অঙ্ক ২২২০ কোটি টাকারও বেশি। সিবিআই মুখপাত্র বলেন, ‘‘মঙ্গলবার বিওবি থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। সিবিআই অনিলের বাড়ি এবং আরকম-এর দফতরগুলিতে তল্লাশি চালিয়েছে। এই ঋণ লেনদেনের সঙ্গে যুক্ত বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।’’ তিনি জানান, এফআইআর-এ অভিযোগ, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে আরকম-এর নেওয়া ঋণের কারণেই বিওবি ২২২০ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Enforcement Directorate CBI

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy