E-Paper

কালো টাকা প্রতিরোধ আইনে চিদম্বরমের বিরুদ্ধে মামলা, আদালতের নির্দেশে কাজ শুরু ইডির

এয়ারসেল-ম্যাক্সিস কমিউনিকেশন্সের যৌথ উদ্যোগ এয়ারসেল-ম্যাক্সিসে বিদেশি লগ্নি সংক্রান্ত পুরনো মামলা ফের বিশেষ আদালতে উঠতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

পূর্বতন ইউপিএ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে কালো টাকা প্রতিরোধ আইন (পিএমএলএ) অনুযায়ী মামলা করার জন্য অনুমোদন পেয়েছে এলফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই ওই সায়। ফলে তৎকালীন টেলি যোগাযোগ পরিষেবা সংস্থা এয়ারসেল-ম্যাক্সিস কমিউনিকেশন্সের যৌথ উদ্যোগ এয়ারসেল-ম্যাক্সিসে বিদেশি লগ্নি সংক্রান্ত পুরনো মামলা ফের বিশেষ আদালতে উঠতে চলেছে।

ইডির মুখপাত্র জানায়, ২০০২-এর পিএমএলএ আইন অনুযায়ী সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এয়ারসেল-ম্যাক্সিসে বিদেশি লগ্নি সংক্রান্ত তদন্ত চালু হয় ২০১১-র ৯ অক্টোবর। অভিযোগ, ওই সংস্থায় ৮০০ কোটি ডলারের বিদেশি লগ্নির জন্য বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের প্রস্তাবে সায় দেন চিদম্বরম। কিন্তু সেই অধিকার তাঁর ছিল না।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Enforcement Directorate Supreme Court of India P Chidamabaram

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy