গত তিন মাস ধরে ভারতের শেয়ার বাজারে পুঁজি ঢেলেছিল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। কিন্তু জুলাইয়ে মুখ ফেরাল। চলতি মাসে এখনও পর্যন্ত নিট ৫৫২৪ কোটি টাকার শেয়ার বিক্রি করে তহবিল তুলে নিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য সংক্রান্ত উদ্বেগ এবং এপ্রিল-মে-জুনে কর্পোরেট সংস্থার আর্থিক ফল ভাল-মন্দ মিশিয়ে কিছুটা মিশ্র হওয়াই এর কারণ।
জুলাই ধরলে এ বছরে ভারত থেকে সরেছে মোট ৮৩,২৪৫ কোটি টাকার বিদেশি লগ্নি। তবে মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর-ম্যানেজার রিসার্চ হিমাংশু শ্রীবাস্তবের দাবি, ‘‘বাণিজ্য সংঘাত মিটলে ও কর্পোরেট সংস্থাগুলি ভাল আয় করছে দেখতে পেলেই লগ্নিকারীদের আস্থা ফিরবে। তখন আশা করা যায় বিদেশি লগ্নি সংস্থাগুলিও ভারতে ফিরে আসবে।’’
এর আগে ভারতের বাজার থেকে জানুয়ারিতে নিট ৭৮,০২৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩৪,৫৭৪ কোটি এবং মার্চে ৩৯৭৩ কোটি টাকা তুলেছিল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তবে এপ্রিল, মে এবং জুনে যথাক্রমে নিট ৪২২৩ কোটি, ১৯,৮৬০ কোটি এবং ১৪,৫৯০ কোটি টাকা লগ্নি করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)