আমেরিকার নিষেধাজ্ঞার জন্য ইরানের তেল কেনা বন্ধ হয়েছিল। যুদ্ধের আবহে এক মাসের জন্য সেই নিষেধাজ্ঞা শিথিল হতেই তেহরানের দু’টি অশোধিত তেল বোঝাই জাহাজ এল ভারতে। প্রায় সাত বছর বাদে। একটি প্রায় ২০ লক্ষ টন তেল নিয়ে গুজরাতে নোঙর করেছে। অন্যটিও প্রায় একই পরিমাণ তেল এনেছে। সেই জাহাজ পৌঁছেছে ওড়িশার পারাদ্বীপ বন্দরে।
যদিও ইরান-আমেরিকা সমঝোতার বৈঠক ভেস্তে যাওয়ার পরে উত্তাপ ফের বাড়ছে। আমেরিকার বিচার বিভাগের শীর্ষকর্তা হুমকি দিয়েছেন, কেউ নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের তেল কিনলে কড়া পদক্ষেপ করা হবে। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার পরে যা কার্যকর হবে বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, গোটা বিষয়টি খুব জটিল। কী পদক্ষেপ করবে আমেরিকা, স্পষ্ট নয়। এর আগে ইরানের একটি তেলবাহী জাহাজ ভারতে না এসে মাঝপথে চিনে চলে যায়। সম্প্রতি কেন্দ্র অবশ্য তেহরানের তেল কেনার বিষয়টি নিশ্চিত করেছে। তেল মন্ত্রক দাবি করে, ইরানের তেলের দাম মেটানো নিয়েও কোনও সমস্যা নেই।
উল্লেখ্য, ২০১৯-এ আমেরিকা ইরানের তেলে নিষেধাজ্ঞা বসিয়েছিল। তার আগে ১০-১১ শতাংশ ওই তেলই কিনত ভারত। দৈনিক পরিমাণ ছোঁয় ৫.২ লক্ষ ব্যারেল। সূত্রের খবর, নিষেধ শিথিল হওয়ায় এ বার প্রায় ৫.১ কোটি ব্যারেল কেনা হতে পারে। তবে কারা কিনছে স্পষ্ট নয়। সূত্র অবশ্য জানাচ্ছে, দুই ক্রেতা ইন্ডিয়ান অয়েল এবং রিলায়্যান্স কিংবা এইচপিসিএল। কারণ, ওই দু’টি বন্দর দিয়ে এরাই মূলত অশোধিত তেল আমদানি করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)