বিদেশের বাজারে তিন চাকার বৈদ্যুতিক গাড়ি রফতানি করার কথা ভাবছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। সম্প্রতি এই গাড়ির নতুন মডেল দেশের বাজারে এনেছে তারা। হায়দরাবাদে তার আত্মপ্রকাশে মহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটির সিইও সুমন মিশ্র জানান, আপাতত ভারতের মতো বাজার যে সব দেশে আছে, সেখানে গাড়িটি রফতানির পরিকল্পনা করা হচ্ছে, পরে ইউরোপের বিভিন্ন দেশ বা অন্য কোনও দেশে তা পাঠানো হতে পারে। সে জন্য আলাদা যে সব নিয়ম রয়েছে, তা মেনেই এগোনো হবে। উল্লেখ্য, বর্তমানে বৈদ্যুতিক ছোট পণ্যবাহী গাড়ি বিদেশে রফতানি করে মহিন্দ্রা।
সুমনের দাবি, তিন চাকার এই নতুন বৈদ্যুতিক গাড়ি দেশের গণপরিবহণ ব্যবস্থাকে বদলে দেবে। এটি পরিবেশবান্ধব ও দ্রুতগতির যান। ফলে তাতে সহজ হবে যাতায়াত। আপাতত তেলঙ্গানার জাহিরাবাদের কারখানায় বার্ষিক ২ লক্ষ গাড়ি তৈরি করা হবে। এর পিছনে এখনও পর্যন্ত ৫০০ কোটি টাকার বেশি লগ্নি করেছে সংস্থা। ভবিষ্যতে আরও পুঁজি ঢালার পরিকল্পনাও রয়েছে তাদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)