আদানি গোষ্ঠী তাদের বিদ্যুৎ সংস্থার নতুন শাখা খুলে এই প্রথম পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রে পা রাখল। বাজার নিয়ন্ত্রক সেবিকে জানাল আদানি পাওয়ারের পূর্ণ শাখা হিসেবে আদানি অ্যাটমিক এনার্জি তৈরির কথা। এই ক্ষেত্রে ভারতের প্রথম বেসরকারি সংস্থা হল তারা। আর তার পরেই ফের উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক মহল। আবার আঙুল উঠেছে মোদী সরকারের দিকে। অভিযোগ, পরমাণু বিদ্যুতেও গৌতম আদানির মতো শিল্পপতির স্বার্থে নীতি আনল নয়াদিল্লি।
কটাক্ষ করে এক্স-এ একটি পোস্ট করেছেন আইনজীবী এবং লোকসভায় কংগ্রেসের সাংসদ মণীশ তিওয়ারি। তুলে ধরেছেন ডিসেম্বরে সংসদের অধিবেশনে কেন্দ্রের আনা পরমাণু বিলের উপর তাঁর তোলা বিতর্কের ভিডোয়ো। সেখানে দেখা যায় মণীশ দাবি করছেন, কেন্দ্র অসামরিক ক্ষেত্রে পরমাণু ব্যবহারের ক্ষেত্রকে বেসরকারি লগ্নির জন্য খুলে দিতে বিল এনেছে। জল্পনা, তারা ৪৯% থেকে ১০০% প্রত্যক্ষ বিদেশি লগ্নি টানতে চাইছে। তাঁর প্রশ্ন, ‘‘যেটা অবাক করছে, একটি বেসরকারি সংস্থা নভেম্বরে ইচ্ছে প্রকাশ করল পরমাণু বিদ্যুতে আসার। ডিসেম্বরেই ভারত পেল এই সংক্রান্ত বিল। আমি কিছু বলছি না। ইঙ্গিত করছি না। তবে এটা কি কাকতালীয়?’’
কেন্দ্র পরমাণু বিদ্যুৎ সংক্রান্ত বিল (শান্তি বিল, ২০২৫) গত ডিসেম্বরেই সংসদের দুই কক্ষে পাশ করিয়েছে। পোস্টে মণীশ লিখেছেন, ‘‘২০২৫-এর ডিসেম্বরে পরমাণু বিল নিয়ে বিতর্কে আমার উচ্চারণ করা শব্দগুলিকে এখন ভবিষ্যৎবাণীর মতো লাগছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)