Advertisement
E-Paper

শহর থেকে নয়া উড়ান পরিকল্পনা স্পাইসজেটের

দু’দিন আগেই ইন্ডিগো ঘোষণা করেছিল কলকাতা থেকে বিশাখাপত্তনমে সরাসরি উড়ান চালু করছে তারা। এ বার একই রুটে সরাসরি উড়ান চালুর সিদ্ধান্তের কথা জানাল স্পাইসজেটও। শহর থেকে এখন এই দুই সস্তার বিমান পরিষেবা সংস্থাই সব চেয়ে বেশি উড়ান চালাচ্ছে। স্পাইসজেট সূত্রে খবর, আগামী ১ নভেম্বর তারা সরাসরি কলকাতা-বিশাখাপত্তনম রুটে উড়ান চালু করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০২:৩৬

দু’দিন আগেই ইন্ডিগো ঘোষণা করেছিল কলকাতা থেকে বিশাখাপত্তনমে সরাসরি উড়ান চালু করছে তারা। এ বার একই রুটে সরাসরি উড়ান চালুর সিদ্ধান্তের কথা জানাল স্পাইসজেটও। শহর থেকে এখন এই দুই সস্তার বিমান পরিষেবা সংস্থাই সব চেয়ে বেশি উড়ান চালাচ্ছে।

স্পাইসজেট সূত্রে খবর, আগামী ১ নভেম্বর তারা সরাসরি কলকাতা-বিশাখাপত্তনম রুটে উড়ান চালু করবে। পাশাপাশি, নভেম্বরেই কলকাতা থেকে বাগডোগরা ও গুয়াহাটিতে অতিরিক্ত উড়ান চালু করা হবে। তার আগেই ৪ অক্টোবর থেকে কলকাতা-গোরক্ষপুর রুটে উড়ান শুরু করবে তারা। বিমানটি কলকাতা থেকে গোরক্ষপুর হয়ে দিল্লি যাবে। একই রুটে ফিরবে। কলকাতা থেকে এই রুটে সরাসরি উড়ান নেই।

স্পাইস সূত্রের খবর, ৪ অক্টোবর থেকেই কলকাতা-শিলচর হয়ে গুয়াহাটি যাবে একটি উড়ান, অন্যটি কলকাতা থেকে আইজল ঘুরে গুয়াহাটি যাবে। উত্তর-পূর্ব ভারতে এই সব নতুন উড়ান চালাতে অক্টোবরে একটি ৭২ আসনের বোম্বার্ডিয়ার বিমান কলকাতায় আনা হবে বলে স্পাইস জানিয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy