E-Paper

দুর্নীতি দেখিয়ে আদানিদের সঙ্গে সম্পর্ক ভাঙল নরওয়ের সরকারি ওয়েলথ ফান্ড

২০২৪ সালের মে মাসে গৌতম আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল নরগেস ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। দাবি ছিল, যুদ্ধ বা সংঘর্ষের পরিস্থিতিতে ব্যক্তি অধিকারের নিয়ম ভাঙায় মদত দেয় সংস্থাটি। তাই এই সিদ্ধান্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৬
গৌতম আদানি।

গৌতম আদানি। —ফাইল চিত্র।

দুর্নীতি ও অন্যান্য আর্থিক অপরাধের অভিযোগ ওঠার কারণ দেখিয়ে আদানি গ্রিন এনার্জির সঙ্গে সম্পর্ক ভাঙল নরওয়ের সরকারি ওয়েল্‌থ ফান্ড। যাদের হাতে রয়েছে বিশ্বের বৃহত্তম, ১.২ লক্ষ কোটি ডলারের তহবিল। যদিও অভিযোগ নিয়ে এর থেকে বেশি কিছু জানায়নি তারা। ২০২০ সালে সংস্থার শেয়ার কিনেছিল ফান্ডটি। তখন তার দাম ছিল ৩৪১ টাকা। এখন ৯৪৪ টাকা।

এর আগে ২০২৪ সালের মে মাসে গৌতম আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল নরগেস ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। দাবি ছিল, যুদ্ধ বা সংঘর্ষের পরিস্থিতিতে ব্যক্তি অধিকারের নিয়ম ভাঙায় মদত দেয় সংস্থাটি। তাই এই সিদ্ধান্ত।

নরওয়ের ফান্ডের আজকের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেনি আদানি গ্রিন। তবে শিল্প মহল সূত্রের দাবি, একটি প্রথাগত জ্বালানি ফান্ড আদানিদের বিকল্প বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে। উল্লেখ্য, এর আগে নানা কারণ দেখিয়ে এই ফান্ডটি ভারতের ওএনজিসি, কোল ইন্ডিয়া, ভেল, গেল, আইটিসি, এলঅ্যান্ডটি-সহবেশ কিছু সংস্থা থেকেই লগ্নি তুলেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gautam Adani Adani Group Norway Corruption Case

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy