জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। ইসলামাবাদের উপর বড় আকারের বদলা নেওয়ার হুঙ্কার দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে পাকিস্তানের গলায়। এই পরিস্থিতিতে ৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরিস্থিতির সুযোগ নিয়ে এ দেশের বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাই আগাম সতর্ক থাকার নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক, খবর সূত্রের।
গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি ৫০০ টাকার বেশ কিছু জাল নোট বাজেয়াপ্ত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আসলের সঙ্গে জাল নোটগুলির পার্থক্য খুবই কম। তবে সেখানে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) বানান ভুল ছিল। সেটা নজরে আসতেই তদন্তকারীরা পুরো ব্যাপারটি বুঝে যান।’’
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যে ভাবে জাল নোটগুলিকে তৈরি করা হয়েছে, তাতে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। আর তাই নাগরিকদের অতিরিক্ত সতর্ক হতে হবে। যে জাল নোটগুলি বাজেয়াপ্ত হয়েছে, তাতে ‘রিজ়ার্ভ’ শব্দটিতে ইংরেজি ‘ই’ অক্ষরের বদলে ‘এ’ ছিল বলে জানা গিয়েছে।
জাল নোটের চক্র ভাঙতে হলে নাগরিকদের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের ওই কর্তা। তাঁর কথায়, ‘‘নকল টাকা হাতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন। এ ব্যাপারে ব্যাঙ্কেও সংশ্লিষ্ট ব্যক্তি যোগাযোগ করতে পারেন। তা হলে নকল নোটের হটস্পটগুলি চিহ্নিত করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন গোয়েন্দারা।’’
উল্লেখ্য, খোলা বাজারে জাল নোটের পাচার বন্ধ করতে রাজস্ব গোয়েন্দা দফতর (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স), ফিন্যান্সশিয়াল ইনটেলিজেন্ট ইউনিট (এফআইইউ), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং জাতীয় তদন্তকারী সংস্থাকে (ন্যাশনাল ইনটেলিজেন্স এজেন্সি বা এনআইএ) বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা