Advertisement
E-Paper

জার্মানিতে জারি হচ্ছে ২৪ লক্ষ ডিজেল গাড়ি ফেরানোর নির্দেশ

জার্মানিতে ফোক্সভাগেনের ২৪ লক্ষ ডিজেল গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করতে চলেছে সে দেশের পরিবহণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জার্মান প্রশাসনের মুখপাত্র এ কথা জানিয়ে বলেন, দূষণ আড়াল করার জন্য এই সব গাড়িতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছে ওই সংস্থা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০২:৫৮

জার্মানিতে ফোক্সভাগেনের ২৪ লক্ষ ডিজেল গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করতে চলেছে সে দেশের পরিবহণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জার্মান প্রশাসনের মুখপাত্র এ কথা জানিয়ে বলেন, দূষণ আড়াল করার জন্য এই সব গাড়িতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছে ওই সংস্থা। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরিবহণ কর্তৃপক্ষের নজরদারিতে গাড়ি ফেরানোর প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি। এই একই অভিযোগের তদন্ত করতে এ দিন ফোক্সভাগেনের ইতালীয় সদর দফতরে হানা দিয়েছে সে দেশের পুলিশ।

আমেরিকায় দূষণ-প্রতারণা সামনে আসার পর এই কেলেঙ্কারির কথা কবুল করে জার্মান গাড়ি বহুজাতিকটি। তার পর গত সপ্তাহে সংস্থা জানিয়েছিল, জানুয়ারি থেকে গাড়ি ফেরানো শুরু করবে তারা। তবে জার্মান সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই ঘটনায় ভাবমূর্তিতে এতটাই ধাক্কা লেগেছে যে, ফোক্সভাগেন কাণ্ড ঘিরে ধৈর্যের বাঁধ ভেঙেছে বার্লিনের। সেই কারণেই সংস্থার সিদ্ধান্তের জন্য অপেক্ষা না-করে নিজেদেরই গাড়ি ফেরানোর এই নির্দেশ।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy