Advertisement
E-Paper

বৃহস্পতিবারই ভারতের বাজারে পা রাখছে মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট

অবশেষে ভারতে পা রাখতে চলেছে মাইক্রোসফটের ট্যাবলেট, ‘সারফেস প্রো-ফোর’। বৃহস্পতিবারই এ দেশের বাজারে তার অভিষেক ঘটানোর জন্য পুরোপুরি তৈরি সংস্থা। ভারতে সারফেস প্রো-ফোরের দাম কত রাখা হয়েছে সে বিষয় যদিও এখনও মুখে কুলুপ মাইক্রোসফটের। তবে বাণিজ্য মহল সূত্রের খবর, তা হতে পারে ৭৫ হাজার টাকা ও তার বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০২:৫৪

অবশেষে ভারতে পা রাখতে চলেছে মাইক্রোসফটের ট্যাবলেট, ‘সারফেস প্রো-ফোর’। বৃহস্পতিবারই এ দেশের বাজারে তার অভিষেক ঘটানোর জন্য পুরোপুরি তৈরি সংস্থা।

ভারতে সারফেস প্রো-ফোরের দাম কত রাখা হয়েছে সে বিষয় যদিও এখনও মুখে কুলুপ মাইক্রোসফটের। তবে বাণিজ্য মহল সূত্রের খবর, তা হতে পারে ৭৫ হাজার টাকা ও তার বেশি। ট্যাবলেটটি মার্কিন মুলুকে বিক্রি হয় ৮৯৯ ডলার দামে (প্রায় ৬০,২৩৩ টাকায়)।

১২.৩ ইঞ্চি লম্বা স্ক্রিনের এই ট্যাবলেট চলে সিক্সথ-জেনারেশন ইনটেল কোর প্রসেসরে। পরিচালিত হয় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম মারফত। ওজন মাত্র ৭৬৬ গ্রাম। ব্যবহার করা যায় ল্যাপটপ হিসেবেও। মাইক্রোসফটের দাবি, সারফেস প্রো-ফোরের ব্যাটারি টিকে থাকতে পারে টানা ৯ ঘণ্টা আর তার তথ্য জমা রাখার ক্ষমতা ন্যূনতম ৬৪ জিবি এবং বাড়ানো সম্ভব ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫০০ জিবি পর্যন্ত।

Advertisement

প্রসঙ্গত, ভারতের বাজারে এতদিন ‘সারফেস’ বিক্রি করত না মাইক্রোসফট। গত নভেম্বরেই সংস্থাটির ভারতীয় বংশোদ্ভূত কর্তা সত্য নাদেল্লা ঘোষণা করেন, শীঘ্রই ভারতের বাজারে এই ট্যাবলেট আনবেন তাঁরা। আর তার পর ডিসেম্বর পেরিয়ে নতুন বছর পড়তে না পড়তেই সেই প্রতিশ্রুতি পালন নিঃসন্দেহে ভারতীয় প্রযুক্তি-প্রেমীদের জন্য মাইক্রোসফটের নতুন বছরের তাক লাগানো এক উপহার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy