Advertisement
E-Paper

রাজ্যের পর্যটক টানতে উদ্যোগী দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার নিশানায় এ বার পশ্চিমবঙ্গ। এ রাজ্য থেকে পর্যটক টানতে সম্প্রতি ৮০ জনের দল নিয়ে কলকাতায় এসেছিলেন সে দেশের পর্যটন বিভাগের জেনারেল ম্যানেজার মণিকা লুয়েল। তাঁরা পর্যটন ব্যবসায় যুক্ত পূর্বাঞ্চলের তাবড় কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০৩:২৩

দক্ষিণ আফ্রিকার নিশানায় এ বার পশ্চিমবঙ্গ। এ রাজ্য থেকে পর্যটক টানতে সম্প্রতি ৮০ জনের দল নিয়ে কলকাতায় এসেছিলেন সে দেশের পর্যটন বিভাগের জেনারেল ম্যানেজার মণিকা লুয়েল। তাঁরা পর্যটন ব্যবসায় যুক্ত পূর্বাঞ্চলের তাবড় কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ঘোষণা করেন সে দেশে বেড়ানোর এক আকর্ষণীয় প্যাকেজ।

গত ২০১৪-’১৫ অর্থবর্ষে ভারত থেকে ৮৬ হাজার পর্যটক গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৬-৭%। এই হার বাড়াতে লুয়েল প্যাকেজটির কথা ঘোষণা করে বলেন, কলকাতা থেকে দোহা ঘুরে কাতার বিমান সংস্থার উড়ানে জোহানেসবার্গ বা কেপটাউন গেলে বিমান ভাড়া-সহ ১০ দিন ধরে সে দেশে থাকা-ঘোরার খরচ পড়বে জন প্রতি ১ লক্ষ টাকা। শুধু গাঁটের কড়ি খরচ করে লাঞ্চ ও ডিনার করতে হবে। লুয়েলের কথায়, ‘‘আগামী দিনে এখান থেকে প্রচুর পর্যটক পাব বলে আশা করছি।’’

ওই প্যাকেজে নিয়ে যাওয়া হবে রবেন আইল্যান্ড, হারমানাস, নাতাল মিডল্যান্ডের মতো স্থানেও। দক্ষিণ আফ্রিকার পর্যটন দফতরের হয়ে যিনি ভারতের দায়িত্বে, সেই হানেলি স্লাবার জানান, এখন সে দেশে ১০০-র বেশি ভারতীয় রেস্তোরাঁ। তার মধ্যে বাঙালি খাবারও আছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy