Advertisement
E-Paper

হোন্ডার গাড়ির দাম বাড়ল ১০ হাজার টাকা পর্যন্ত

কথা ছিলই। সেই মতো নতুন বছরের প্রথম মাসেই সমস্ত গাড়ির দাম ১০ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিল হোন্ডা কারস ইন্ডিয়া। এর আগে গাড়ির দাম বাড়িয়েছে টয়োটা কির্লোস্কর মোটর, টাটা মোটরস ও স্কোডার মতো সংস্থাও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৬ ০২:১০

কথা ছিলই। সেই মতো নতুন বছরের প্রথম মাসেই সমস্ত গাড়ির দাম ১০ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিল হোন্ডা কারস ইন্ডিয়া। এর আগে গাড়ির দাম বাড়িয়েছে টয়োটা কির্লোস্কর মোটর, টাটা মোটরস ও স্কোডার মতো সংস্থাও।

জাপানের গাড়ি সংস্থা হোন্ডার এই পদক্ষেপের ফলে ব্রিয়োর দাম বেড়েছে ২,০০০ টাকা (দিল্লি শোরুমে এখন দাম ৪.২৭ লক্ষ থেকে ৬.৮৫ লক্ষর মধ্যে)। কমপ্যাক্ট সেডান অ্যামেজ-এর বেড়েছে ৩,৫০০ টাকা (৫.২৬ লক্ষ-৮.৫৬ লক্ষ)। হ্যাচব্যাক জ্যাজ-এর বেড়েছে ৪,৮০০ টাকা (৫.৪৫ লক্ষ-৮.৭৩ লক্ষ)। মোবিলিও এবং সিটি-র বেড়েছে ৩,০০০ টাকা করে (৬.৮২ লক্ষ-১১.৯৫ লক্ষ)। আর সব থেকে বেশি বেড়েছে এসইউভি সিআর-ভি-র দাম, ১০,০০০ টাকা। দাঁড়িয়েছে ২৫.২৩ লক্ষ টাকায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy