Advertisement
E-Paper

রসায়ন-সহ বিজ্ঞান শাখার বাছাই বিষয়ে ইন্টিগ্রেটেড এমএসসি-র সুযোগ, ভর্তি হতে পারবেন কারা?

পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সের মাধ্যমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা— এই চারটি বিষয় পড়ানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:০৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিজ্ঞান শাখার বাছাই করা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা। পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স অফ সায়েন্স (এমএসসি) কোর্সের মাধ্যমে বাছাই করা পড়ুয়ারা গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা বিষয়গুলি পড়তে পারবেন। তবে এ জন্য তাঁদের ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট উত্তীর্ণ হতে হবে। ওই প্রবেশিকার জন্য নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়ানো হয়েছে। অনলাইনে আবেদনের জন্য ৮ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইট চালু থাকবে।

গণিত, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা উল্লিখিত প্রবেশিকাটি দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য তাঁদের দ্বাদশের পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। ৬ জুন ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। মেধাতালিকা ২৫ জুনের মধ্যে প্রকাশিত হতে চলেছে।

ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সটি ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং ইউনিভার্সিটি অফ মুম্বই-এর ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেন্টার ফর এক্সিলেন্স ইন বেসিক সায়েন্সেস— এই দু’টি প্রতিষ্ঠানে করানো হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে পড়াশোনার পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। এ ছাড়াও পড়ুয়ারা প্রতি বছর ফেলোশিপ হিসাবে ২০,০০০ টাকা পাবেন। মোট ২৬১টি আসন বরাদ্দ করা হয়েছে।

Advertisement

উল্লিখিত প্রতিষ্ঠান থেকে ইন্টিগ্রেটেড এমএসসি সম্পূর্ণ হওয়ার পর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার-এর ট্রেনি সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগের ইন্টারভিউতে সরাসরি যোগদানের সুযোগ পাবেন।

National Entrance Screening Test 2026 NISER Entrance Test 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy