Advertisement
E-Paper

লোক নেবে বীরভূম জেলার প্রশাসনিক কার্যালয়ে, কী ভাবে আবেদন করবেন?

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৬:২২
 বীরভূম জেলার প্রশাসনিক কার্যালয়ে রয়েছে কাজের সুযোগ।

বীরভূম জেলার প্রশাসনিক কার্যালয়ে রয়েছে কাজের সুযোগ। প্রতীকী ছবি।

বীরভূম জেলার প্রশাসনিক কার্যালয়ের অধীনে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে মিড-ডে-মিল প্রকল্পের কাজের জন্য এই পদে নেওয়া হবে কর্মী। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র থাকা দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা করে। প্রথমে ১ বছরের জন্য কাজের মেয়াদ হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৬ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Recruitment in Birbhum 2023 WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy