Advertisement
E-Paper

ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে বর্ধমান মিউনিসিপ্যালিটি, বেতন কত?

প্রতি মাসে ২৪ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৪:০০
বর্ধমান মিউনিসিপ্যালিটি।

বর্ধমান মিউনিসিপ্যালিটি। ছবি: সংগৃহীত।

বর্ধমান মিউনিসিপ্যালিটিতে রয়েছে চাকরির সুযোগ। চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের শুধু ইন্টারভিউ দিতে হবে। সেখানে উত্তীর্ণ হওয়া প্রার্থীরা নিযুক্ত হতে পারবেন কাজে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্ধমান মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে।

মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে নেওয়া হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ৫টি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৩ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-এর ডিগ্রি-সহ ১ বছরের ইন্টার্নশিপের শংসাপত্র থাকা প্রয়োজন। প্রতি মাসে ২৪ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে বর্ধমান মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১১ এপ্রিল ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান মিউনিসিপ্যালিটি-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Employment in Burdwan Burdwan Municipality WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy