Advertisement
E-Paper

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ,কারা আবেদন জানাতে পারবেন?

আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে কিছুটা ছাড়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৮:২১
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ সেন্ট জেভিয়ার্স কলেজে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ সেন্ট জেভিয়ার্স কলেজে। সংগৃহীত ছবি।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি কলেজের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণ সময়ের জন্য এই পদে নিয়োগ হবে। কলেজের প্রিন্সিপালের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। কলেজের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিভাগের জন্য এই নিয়োগ। মোট শূন্যপদ ১টিই। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে কিছুটা ছাড়।

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা হিসাবে থাকতে হবে স্ট্যাটিস্টিক্সে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি। থাকতে হবে নেট/ সেট পাশের শংসাপত্র অথবা পিএইচডি। প্রার্থীদের ‘পাইথন’/ ‘আর’/ ‘বিগ ডেটা অ্যানালিটিক্স’/ মেশিন লার্নিং- এর জ্ঞান এবং ‘কো-কারিকুলার’ ক্রিয়াকর্মে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের জন্য ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট-সহ জীবনপঞ্জি এবং অন্যান্য নথি কলেজের প্রিন্সিপালের উদ্দেশে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ দিন আগামী ২০ এপ্রিল। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি আরও বিস্তারিত জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইট দেখতে হবে।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy