Advertisement
E-Paper

হাজরার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে চাকরির সুযোগ, কোন পদে কত বেতন?

প্রতি মাসে নিয়োগের পর দেড় লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৫:৫৬
সিএনসিআই-তে কাজের সুযোগ।

সিএনসিআই-তে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউ (সিএনসিআই)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

স্পেশালিষ্ট নেওয়া হবে। ২টি বিভাগের জন্য চুক্তির ভিত্তিতে এই পদে নেওয়া হবে কর্মী। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকা দরকার। প্রতি মাসে নিয়োগের পর দেড় লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। এমসিআই (মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে এমডি/ ডিএনবি হতে হবে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে ইন্টারভিউতে বসার জন্য প্রার্থীদের আবেদনের বরাদ্দ টাকা জমা দিতে হবে এবং আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। আবেদন মূল্য হিসাবে ২০০ টাকা ডিমান্ড ড্রাফট অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে হবে।

প্রার্থীকে আবেদনপত্র সংগ্রহ করার জন্য সিএনসিআই-এর ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ২৬ এপ্রিল ইন্টারভিউ হবে। ঐ দিন প্রার্থীকে আবেদনপত্র, ডিমান্ড ড্রাফটের নথি-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিএনসিআই-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

CNCI Recruitment 2023 WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy