Advertisement
E-Paper

ঝাড়গ্রাম প্রশাসনিক বিভাগে লোক নেওয়া হবে, কোন পদে কত বেতন?

পদ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৭:৪৯
ঝাড়গ্রাম প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ।

ঝাড়গ্রাম প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রামের প্রশাসনিক ওয়েবসাইটে।

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মেডিক্যাল অফিসার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নেওয়া হবে।

অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য ৬২ বছর বয়স হওয়া প্রয়োজন। অবসরপ্রাপ্ত কর্মী (রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন) আবেদন করতে পারবেন। প্রতি মাসে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। বাকি পদগুলির জন্য ৪০ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। পদ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে ঝাড়গ্রাম প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশপাশি, অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য হিসাবে বরাদ্দ টাকা জমা দিতে হবে। ১৭ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটটি দেখতে পারেন।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy