কুয়েট (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট) পিজি ২০২৩-এর আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সম্প্রতি ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)-এর চেয়ারম্যান এম জগদীশ কুমার এমনটাই জানিয়েছেন।
যে সমস্ত পড়ুয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়তে চান, তাঁদের কাছে এখনও সুযোগ রয়েছে প্রবেশিকা পরীক্ষায় বসার। কারণ, আগে ১৯ এপ্রিল পর্যন্তই আবেদন করার কথা জানানো হয়েছিল। এই দিনক্ষণ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন:
- শিক্ষার্থীদের প্রথমে cuet.nta.nic.in –এর এই ওয়েবসাইটে যেতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিট্রেশন করতে হবে।
- ‘কুয়েট পিজি ২০২৩’-এর আবেদনপত্র পূরণ করা দরকার।
- স্ক্যান করা প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
- আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে।
- সব ধাপ পূর্ণ হয়ে গেলে আবেদনপত্র জমা দিতে হবে।
- পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
যে শিক্ষার্থীরা ইউজিসি স্বীকৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়।