Advertisement
E-Paper

বয়নশিল্পের খুঁটিনাটি শেখায় আধুনিক পাঠ্যক্রম! কোথায় পড়ানো হয় টেক্সটাইল ডিজাইনিং? কোন পদে চাকরি?

টেক্সটাইল ডিজ়াইনিং পড়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন, কোথায় পড়া যায় এবং পেশাগত দিক কী কী খোলা রয়েছে সেই সবের হদিস দেওয়া হল এই প্রতিবেদনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৮:৫৬
টেক্সটাইল ডিজ়াইন পড়ার খুঁটিনাটি।

টেক্সটাইল ডিজ়াইন পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

বয়নশিল্পে এদেশের কদর সারা বিশ্বে। সেই ঐতিহ্য মেনে টেক্সটাইল ডিজ়াইন সংক্রান্ত পড়াশোনার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ধারাবাহিক পাঠ্যক্রমের বাইরে টেক্সটাইল ডিজ়াইনিং নিয়ে পড়ার আগ্রহ রয়েছে অনেকেরই। এই জন্য কী যোগ্যতা প্রয়োজন, কোথায় পড়া যায় এবং পেশাগত দিক কী কী খোলা রয়েছে সেই সবের হদিস দেওয়া হল এই প্রতিবেদনে।

কী পড়তে হয়

ফ্যাব্রিক অ্যান্ড টেক্সটাইল সায়েন্স, কাপড়কে আকর্ষণীয় করে তোলার জন্য রঙ এবং নকশা করার প্রক্রিয়া-সহ নানা বিষয়ে পড়ানো হয়। এ ছাড়াও আধুনিক টেক্সটাইল ডিজাইনিংয়ের অবিচ্ছেদ্য বিষয় হল কম্পিউটার-এডেড ডিজ়াইন (সিএডি)। এটিও শেখানো হয় টেক্সটাইল ডিজ়াইনিং পাঠ্যক্রমে।

Advertisement

যোগ্যতা

উচ্চমাধ্যমিক অথবা দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ উত্তীর্ণ হতে হয়। কলা, বিজ্ঞান এবং বাণিজ্য— তিনটি বিভাগ থেকেই দ্বাদশ উত্তীর্ণ হয়ে স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়।

কোন কোন কোর্স

ব্যাচেলর অফ ডিজ়াইন পড়ার সুযোগ রয়েছে। ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি কোর্সও রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে। এক থেকে দু’বছরের ডিপ্লোমা কোর্সও করা যায়। স্নাতকের পর স্নাতকোত্তর স্তরেও পড়ার সুযোগ রয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন, রাজ্যের গর্ভমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগে ডিজ়াইন সংক্রান্ত কোর্স পড়ানো হয়। বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানেও এই বিষয়ে স্নাতক, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স পড়ার সুযোগ রয়েছে।

চাকরির সুযোগ

টেক্সটাইল ডিজ়াইনার, ফ্যাব্রিক অ্যানালিস্ট, রিটেইল ব্র্যান্ড ডিজ়াইনার, প্রিন্ট অ্যান্ড প্যাটার্ন ডিজ়াইনার, ফ্যাশন কো-অর্ডিনেটর, ডিজ়াইন কনসালটেন্ট-সহ নানা পদে নিযুক্ত হয়ে চাকরির সুযোগ থাকে বেসরকারি সংস্থায়।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy