৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। সেই ফল খতিয়ে দেখলে বোঝা যাবে, ছেলেদের পাশের হার ৯৩ শতাংশ এবং মেয়েদের সার্বিক পাশের হার ৮৮.৮৮ শতাংশ হলেও, কলা বিভাগে ছাত্রদের তুলনায় বেশি সংখ্যক ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। ওই বিভাগে এক লক্ষ ৭৮ হাজার ৫৩৯ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন, ওই একই বিভাগে পাশ করা ছাত্রদের সংখ্যা এক লক্ষ ৪০ হাজার ৪৪ জন।
তবে, ছাত্রীদের মধ্যে ৬০ শতাংশের বেশি নম্বর এক লক্ষ ছ’হাজার ৬৯২ জন, ৭০ শতাংশের বেশি নম্বর ৬২ হাজার ২৫৭ জন, ৭৫ শতাংশের বেশি নম্বর ৪১ হাজার ৬৮২ জন, ৮০ শতাংশের বেশি নম্বর ২৫ হাজার ২০ জন এবং ৯০ শতাংশের বেশি নম্বর ৩,৮৩২ জন পেয়েছেন। এই বিষয়ে সাংবাদিক বৈঠক থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ছাত্রীরা পড়াশোনা করলেও তার প্রতিফলন খাতায় দেখা যাচ্ছে না। কলা বিভাগে ছাত্রীরা যেমন বেশি সংখ্যায় উত্তীর্ণ হয়েছেন, তেমন ভাবেই অকৃতকার্যের তালিকাতেও তাঁদের সংখ্যাই বেশি।”
আরও পড়ুন:
২০২৫-এর ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে, এ বার পরীক্ষা দিয়েছেন দু’লক্ষ ৫৪ হাজার ১৬ জন ছাত্রী, যাঁদের মধ্যে দু’লক্ষ ২৫ হাজার ৭৭৫ জন উত্তীর্ণ হয়েছেন, অকৃতকার্যের সংখ্যা ২৮ হাজার ২৪১ জন। কলা বিভাগে অকৃতকার্য ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৮৫৩ জন, সেই তুলনায় বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে অকৃতকার্য ছাত্রীদের সংখ্যা ২০০-র ঘরে থেমেছে। অন্যদিকে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রের সংখ্যা দু’লক্ষ চার হাজার ৫১১ জন, যাঁদের মধ্যে ১৫ হাজার ৩৯২ জন অকৃতকার্য হয়েছেন। মোট অকৃতকার্যের সংখ্যা ৪৩,৬৩৩ জন।
এ বছরের মেধাতালিকায় স্থান পেয়েছেন ৭২ জন পড়ুয়া, এদের মধ্যে ২০ জনই ছাত্রী, যার মধ্যে কলকাতার একজন ছাত্রী বাদে সকলেই জেলার বাসিন্দা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৭ মে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।
- ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।
-
সিনেমার ‘ঘোঁতন’ জয়ী উচ্চমাধ্যমিকেও, আর্টসে ৯২ শতাংশ নিয়ে উত্তীর্ণ মহাব্রত
-
হুইলচেয়ারেই স্বপ্ন দেখা শ্রেয়া উচ্চ মাধ্যমিকে জয়ী মেধার লড়াইয়ে, জানালেন, ফেলুদা তাঁর প্রিয় চরিত্র
-
ধর্ম ধর্মের জায়গায়, সংবিধানই শ্রেষ্ঠ! মনে করেন উচ্চ মাধ্যমিকের উর্দু বিভাগে প্রথম হওয়া সাজিদ
-
গতানুগতিক ধারার বাইরে ভাবছে তনয়-অনুস্কা, উচ্চ মাধ্যমিকে কৃতীদের লক্ষ্য সিভিল সার্ভিস
-
উচ্চ মাধ্যমিকে পাশ করেও ফের সেমেস্টারে বসার সুযোগ পড়ুয়াদের