Advertisement
E-Paper

হিন্দি শিক্ষা বা ডায়ালিসিস-এর প্রযুক্তি কৌশল শেখার কোর্স! কবে, কোথায় আলোচনাসভা?

কোনও কোনও আলোচনাসভা বা কর্মশালায় যোগ দিলে পাওয়া যায় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:১৩
কোর্স ও আলোচনাসভার সুলুকসন্ধান।

কোর্স ও আলোচনাসভার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

পাঠক্রমের পাশাপাশি বেশ কিছু পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পাশাপাশি জাতীয় স্তরের কর্মশালা, আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

১। ডায়ালিসিস টেকনিশিয়ান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স করানো হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের বায়ো-ইকুইভ্যালেন্স বিল্ডিং-এ।

কবে— ৭ মে থেকে শুরু।

কত দিন চলবে— ন’মাস।

কারা যোগ দিতে পারবেন— বিজ্ঞান নিয়ে দ্বাদশ উত্তীর্ণরা।

আবেদনের শেষ দিন— ২৭ এপ্রিল

২। প্রশিক্ষকদের জন্য কর্মসংস্থানমূলক দক্ষতা প্রশিক্ষণ কোর্স

সেন্টার স্টাফ ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে প্রশিক্ষণ দেওয়া হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।

কবে— ১৩ এপ্রিল থেকে।

কত দিন চলবে— ১২ দিন।

আবেদনের যোগ্যতা— এমবিএ, বিবিএ, স্নাতক, যে কোনও বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

মূল্য— ২০০০ টাকা।

৩। ‘সেরামিক ডিজ়াইন’ নিয়ে বিশেষ কোর্স

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।

কোথায় হবে— ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স অধীনস্থ ভিস্যুয়াল আর্টস বিভাগে।

আসন সংখ্যা— ৩০।

কত দিন চলবে— এক বছর।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।

কোর্সমূল্য— ৮ হাজার টাকা

আবেদনের শেষ দিন— ১৬ এপ্রিল।

৪। সকলের জন্য হিন্দি

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্পমেয়াদি কোর্স করানো হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের হিন্দি বিভাগে।

আসন সংখ্যা— ৪০।

কোর্স মূল্য— ১ হাজার টাকা।

কোর্সের মেয়াদ— তিন মাস।

আবেদনের শেষ দিন— ৩১ মার্চ।

৫। একটি নতুন বিশ্বব্যবস্থার রূপায়ণ

বেনারস বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর জাতীয় স্তরের আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগে।

কবে— ২৪ ও ২৫ এপ্রিল।

কত দিন চলবে— দু’ দিন।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক এবং শিক্ষকেরা।

রেজিস্ট্রেশন মূল্য— ৫০০ থেকে ১০০০ টাকা।

Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy