Advertisement
E-Paper

আইবিপিএস আরআরবি পিও-এর ফল প্রকাশ

রেজাল্টটি আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট https://www.ibps.in/-এ প্রকাশিত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৪:৪২
আইবিপিএস আরআরবি পিও-র মূল পরীক্ষার ফল  প্রকাশ করেছে।

আইবিপিএস আরআরবি পিও-র মূল পরীক্ষার ফল প্রকাশ করেছে। সংগৃহীত ছবি

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) আরআরবি পিও-র মূল পরীক্ষার ফল গত ১৮ অক্টোবর প্রকাশ করেছে। রেজাল্টটি আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট https://www.ibps.in/-এ প্রকাশিত হয়েছে। যাঁরা প্রবেশনারি অফিসার পদের তিনটি স্তরের জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁরা ওয়েবসাইটে গিয়ে ফলাফলটি দেখে নিতে পারবেন। পিও-র প্রথম স্তরের পরীক্ষাটি গত ১ অক্টোবর আয়োজিত হয়েছিল। আবার, দ্বিতীয় ও তৃতীয় স্তরের জন্য একটিই পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর।

পিও-এর মূল পরীক্ষাটিতে পাশ করলে পরীক্ষার্থীদের বাছাই প্রক্রিয়া ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

পরীক্ষার্থীরা কী ভাবে রেজাল্টটি ডাউনলোড করবেন?

১. প্রথমে আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট-https://www.ibps.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজের 'সিআরপি-আরআরবি' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কে ক্লিক করার পর লগ ইন ডিটেলস দিলেই পরীক্ষার্থীরা রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

৪. এর পর সমস্ত তথ্য ভাল ভাবে দেখে নিয়ে পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

IBPS PO IBPS Exam Results Selection Interview Education Career Job Employment Bank Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy