Advertisement
E-Paper

ক্যানসার বায়োলজি নিয়ে গবেষণার সুযোগ, পিএইচডি-র জন্য আবেদন গ্রহণ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে ক্যানসার বায়োলজি, বায়ো-অর্গানিক কেমিস্ট্রি-সহ বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ পাবেন আগ্রহীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪৪

ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সময়ই যাঁরা গবেষণায় আগ্রহী হন, তাঁরা পিএইচডি করার জন্য প্রস্তুতি নেন। এর জন্য তাঁরা পরবর্তীতে কোন বিষয় নিয়ে কাজ করবেন, তা-ও নির্বাচন করে রাখেন। এর বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ মেলে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর তরফে বিজ্ঞান শাখার অধীনে এমন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক কাজ করার সুযোগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের তরফে অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, মেটিরিয়াল সায়েন্সেস, ম্যাথ্‌মেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস-এর বিভিন্ন বিষয়ে পিএইচডি করা যাবে। যাঁরা রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হয়েছেন, তাঁরা ভর্তির আবেদন জানানোর সুযোগ পাবেন।

উল্লিখিত বিভাগের অধীনে ক্যানসার বায়োলজি অ্যান্ড অংকোইমিউনোলজি, পলিমার অ্যান্ড সুপারমলিকিউলার কেমিস্ট্রি ফাংশানাল মেটিরিয়ালস, অ্যাডভান্সড মেটিরিয়ালস ফর লাইট-ম্যাটার ইন্টার‌্যাকশন, বায়ো-অর্গ্যানিক কেমিস্ট্রি, কেমিক্যাল বায়োলজি, অ্যাপ্লিকেশনস অফ জেনারেটিভ এআই মডেলস, এক্সপেরিমেন্টস কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স—এর মতো বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করা যাবে।

Advertisement

ভর্তি হতে আগ্রহীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষাতে অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। বয়স ২৮ বছরের কম হওয়া বাঞ্ছনীয়। আবেদনের জন্য ই-মেল মারফত শিক্ষাগত যোগ্যতা-সহ আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল। ইন্টারভিউ ১ থেকে ১২ জুনের মধ্যে নেওয়া হবে।

Indian Association for the Cultivation of Science PhD in Science Research Work
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy