Advertisement
E-Paper

রিসার্চ অ্যাসোসিয়েট নেবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, রইল বিস্তারিত

তিনটি ক্যাটাগরিতে (১, ২, ৩) কর্মী নিয়োগ করা হবে। সেই অনুযায়ী প্রার্থীদের ৪৭ হাজার টাকা, ৪৯ হাজার টাকা, ৫৪ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৪:২০
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। ডেভেলপমেন্ট স্টাডি‌জ়, ইকোনমিক্স, লিঙ্গুইস্টিক, সমাজবিজ্ঞান বিভাগে গবেষণার কাজ করতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। তিনটি ক্যাটাগরিতে (১, ২, ৩) কর্মী নিয়োগ করা হবে। সেই অনুযায়ী প্রার্থীদের ৪৭ হাজার টাকা, ৪৯ হাজার টাকা, ৫৪ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। কাজের মেয়াদ প্রথমে ১ বছর হবে, পরে প্রয়োজন অনুযায়ী বাড়তে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জব ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। কী কী নথি মেল করতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আবেদনপত্র মেল করার শেষ দিন ২৩ জুন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখতে পারেন।

ISI Recruitment 2023 Indian Statistical Institute Job Vacancy Govt Job Recruitment 2023 WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy