Advertisement
E-Paper

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে চলছে পিএইচডি-র ভর্তি, বৃদ্ধি করা হল আবেদনের সময়সীমা

বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার শুরু করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৮:০৮
JNU

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ। এই মর্মে আগেই প্রকাশিত হয়েছিল বিশদ বিজ্ঞপ্তি। এ বার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য আবেদন জানানোর সময়সীমা বৃদ্ধি করা হল। এমনটা জানিয়ে পুনর্বার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের তরফে।

বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার শুরু করা হবে। গবেষণা করা যাবে বায়োটেকনোলজি, কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস, কম্পিউটার অ্যান্ড সিস্টেমস সায়েন্সেস, ল অ্যান্ড গভর্নেন্স, লাইফ সায়েন্সেস, মলিকিউলার মেডিসিন, ন্যানোসায়েন্স, ফিজ়িক্যাল সায়েন্সেস-এর মতো নানা বিষয়।

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের ওই বিষয়গুলিতে এমফিল-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি নেট/ গেট-এর মত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

সমস্ত কোর্সে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আগামী ২৮ জুলাই আবেদনের শেষ দিন। যা আগে ছিল ৭ জুলাই। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Jawaharlal Nehru University PhD Admission 2025 PhD Programme 2025 Admission 2025

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy