Advertisement
E-Paper

ঝাড়গ্রাম জেলায় লাইব্রেরিয়ান পদে নিয়োগ, বেতন ২২ হাজারের বেশি

আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৪:৪৪
লাইব্রেরিয়ান পদে নিয়োগ।

লাইব্রেরিয়ান পদে নিয়োগ। প্রতীকী চিত্র।

ঝাড়গ্রাম জেলায় রয়েছে কাজের সুযোগ। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের তরফে জেলার কিছু লাইব্রেরির জন্য নিয়োগ করা হবে কর্মী। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৭টি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অথবা অন্য কোনও বিভাগে স্নাতক হওয়া প্রয়োজন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানা থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে ২২,৭০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রাম জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy WB Govt Jobs Librarian Recruitment Jhargram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy