মাস্টার অফ টেকনোলজি পড়ার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) পটনা। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে সাইবার সিকিউরিটিতে স্পেশ্যালাইজ়েশন করা যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটউট টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) পটনার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা করতে হবে। ২৯ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।