Advertisement
E-Paper

এনআইটি দুর্গাপুরে কাজের সুযোগ, প্রতি মাসে মিলবে ৪৯ হাজার টাকা

প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৪৯ হাজার টাকা। মেধাতালিকার উপর ভিত্তি করে ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে রিসার্চ অ্যাসোসিয়েট।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৩:১৬
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রথমে এক বছরের জন্য নেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়তে পারে। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৪৯ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। মেধাতালিকার উপর ভিত্তি করে ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে রিসার্চ অ্যাসোসিয়েট।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া মেল আইডি-তে প্রয়োজনীয় নথি মেল করতে হবে প্রার্থীদের। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ইন্টারভিউয়ের জন্য মেধাতালিকা প্রকাশিত হবে ১২ জুলাই। ১৭ জুলাই ইন্টারভিউ হতে পারে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

NIT Durgapur Recruitment 2023 National Institute of Technology Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy