Advertisement
E-Paper

রসায়ন, গণিত, পদার্থবিদ্যা-সহ নানা বিষয়ে পিএচডি-র সুযোগ! আবেদন শুরু এনআইটি-এ

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা এবং ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি-র জন্য ভর্তি হওয়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:২৫
এনআইটি এনআইটি।

এনআইটি এনআইটি। ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) থেকে পিএইচডি-র সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য জুন সেশনের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা এবং ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি-র জন্য ভর্তি হওয়া যাবে। বিষয়ের ভিত্তিতে পিএইচি কোর্সটি শেষ হবে তিন থেকে ১০ বছরের মধ্যে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে প্রধান বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি অন্ধ্রপ্রদেশের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল। লিখিত পরীক্ষার জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ১৪ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে ২ মে-র মধ্যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। ৬ মে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy