Advertisement
E-Paper

ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর ইউজিসি নেট পরীক্ষাটির চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ

আগামী ১২ অক্টোবরে এই পরীক্ষাটির আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারে হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট-https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৮:৪৮
ইউজিসি নেট পরীক্ষাটির চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ

ইউজিসি নেট পরীক্ষাটির চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ সংগৃহীত ছবি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট-এর ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এই পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আয়োজিত হয়।

আগামী ১২ অক্টোবরে এই পরীক্ষাটির আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারে হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট-https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। পরীক্ষার্থীদের যদি কোনও প্রশ্ন থাকে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয়, তা হলে তাঁরা এনটিএ-র হেল্প ডেস্কে ০১১-৪০৭৫৯০০০/০১১৬৯২২৭৭০ তে ফোন করতে পারেন বা এনটিএ-র মেল আইডি- ugcnet@nta.ac.in-তে মেল করতে পারেন।

এনটিএ এর আগেই ১২ অক্টোবরের পরীক্ষার ‘অ্যাডভান্সড সিটি ইন্টিমেশন স্লিপ’টি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। নেট-এর ওড়িয়া ভাষার পরীক্ষাটির প্রথম স্লট আগামী ১২ অক্টোবর এবং দ্বিতীয় স্লটটি আগামী ২২ অক্টোবর আয়োজিত হবে।

UGC NET Examination Fourth Phase Admit Card National Testing Agency Education Academics Teaching Assistant Professor Research career Jobs Recruitment Employment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy