Advertisement
E-Paper

পশ্চিম বর্ধমানের স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টে কর্মখালি, কোন পদে নিয়োগ?

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৩:৩২
স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট।

স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট। ছবি: সংগৃহীত।

পশ্চিম বর্ধমানের রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টে কর্মী নেওয়া হবে।

প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে রয়েছে এখানে কাজের সুযোগ। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া দরকার। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে আগে ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার। প্রয়োজনীয় বাকি যোগ্যতা জানতে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Recruitment in Paschim Bardhaman State Institute of Hotel Management Govt Job Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy