Advertisement
E-Paper

অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে স্নাতকোত্তর পড়ার সুযোগ, আবেদন প্রক্রিয়া শুরু রবীন্দ্রভারতীতে

বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, সমাজসেবা, কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বিষয়ে রয়েছে স্নাতকোত্তর পড়ার সুযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:৪৬
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়। আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

২০২৫-২৬ বর্ষে সেমেস্টার ভিত্তিক সিবিসিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) মোডে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। মোট ১১টি বিষয়— বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, সমাজসেবা, কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বিষয়ে রয়েছে স্নাতকোত্তর পড়ার সুযোগ। প্রতিটি বিষয়ে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন) পড়ানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আসন সংখ্যা সীমিত। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইচ্ছুক শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রথমে রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গেলে যাবতীয় তথ্য জানা যাবে এই বিষয়ে। ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

RBU Rabindra Bharati University Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy