Advertisement
E-Paper

শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে চাকরির সুযোগ, শূন্যপদ ক’টি?

প্রার্থীদের নিয়োগ হবে কম্পোজ়িট পদ্ধতির মাধ্যমে। যদি আবেদনকারীর সংখ্যা কম থাকে, তা হলে সরকারি সংস্থার অফিসারদের ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৭:৪০
শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে চাকরির সুযোগ।

শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

কলকাতার শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টে উচ্চপদে প্রার্থী নিয়োগ করা হবে। পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট (পি অ্যান্ড ই) বিভাগের বিভাগের জন্য এই নিয়োগ। গত শনিবার এই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

নিয়োগ হবে সিনিয়র ডেপুটি ম্যানেজারের ১টি মাত্র শূন্যপদে। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা।

প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন কোনও ইন্ডাস্ট্রিয়াল/ কমার্শিয়াল/ রাষ্ট্রায়ত্ত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে এগজিকিউটিভ পদে চাকরির ৯ বছরের অভিজ্ঞতাও।

Advertisement

প্রার্থীদের নিয়োগ হবে কম্পোজ়িট পদ্ধতির মাধ্যমে। যদি আবেদনকারীর সংখ্যা কম থাকে, তা হলে সরকারি সংস্থার অফিসারদের ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। যদি তা সম্ভব না হয়, তা হলে প্রার্থী নিয়োগ করা হবে সরাসরি। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নথি জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ জুন। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীরা পোর্ট ট্রাস্টের ওয়েবসাইট দেখতে পারেন।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy