পূর্ব ঘোষণা মতো আগামী ২৪ মে, রবিবার আয়োজিত হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (ডব্লিউবিজেইই)। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ডব্লিউবিজেইই বোর্ড। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। দ্বিতীয়পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে। পরীক্ষায় উত্তর ভুল হলে কাটা যাবে নম্বর।
আরও পড়ুন:
কী ভাবে পাবেন অ্যাডমিট কার্ড?
প্রথমে পরীক্ষার্থীদের https://wbjeeb.nic.in/wbjee/ এই ওয়েবসাইটে যেতে হবে।
‘হোমপেজ’ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি পাওয়া যাবে।
সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।
তা হলেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ডের কাগুজে নথি নিয়ে যাওয়া আবশ্যক।
নতুন সরকার গঠনের পর রাজ্যের মধ্যে এটি প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমে।