Advertisement
E-Paper

উলুবেড়িয়া পুরসভায় রয়েছে কাজের সুযোগ, বেতন ২৪ হাজার

প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ২৪ হাজার টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৭:২৮
উলুবেড়িয়া পুরসভায় কাজের সুযোগ।

উলুবেড়িয়া পুরসভায় কাজের সুযোগ। প্রতীকী ছবি।

উলুবেড়িয়া পুরসভায় কর্মী নেওয়া হবে। ন্যশনাল আরবান হেলথ মিশনের তরফে নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

মেডিক্যাল অফিসার নেওয়া হবে। স্বল্প সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। মোট শূন্যপদ ৩টি। প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ২৪ হাজার টাকা। প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া প্রয়োজন। আবেদনকারীর বয়স ১ মে ’২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে।

ইন্টারভউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ইন্টারভিউতে বসার জন্য প্রার্থীদের প্রয়োজন আবেদনপত্র সংগ্রহ করা। আবেদনপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে প্রথমে উলুবেড়িয়া পুরসভার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। ১৫ মে ইন্টারভিউ হবে। সকাল ১১টার মধ্যে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের অবশ্যই আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উলুবেড়িয়া পুরসভার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Uluberia Municipality Recruitment 2023 WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy