Advertisement
E-Paper

রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষাকেন্দ্রে, কোন কোন নিয়ম না মানলেই নয়?

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র‍্যাঙ্কের মাধ্যমে। তবে পরীক্ষা দেওয়ার আগে বিশষ কয়েকটি নিয়ম না জানলেই নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৯:০০
২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ছবি: সংগৃহীত।

২৪ মে আয়োজিত হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)। অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। দ্বিতীয়পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে। পরীক্ষায় উত্তর ভুল হলে কাটা যাবে নম্বর।

নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছিল ১৫ মে। নতুন সরকার গঠনের পর রাজ্যের মধ্যে এটি প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র‍্যাঙ্কের মাধ্যমে। তবে পরীক্ষা দেওয়ার আগে বিশষ কয়েকটি নিয়ম না জানলেই নয়।

একনজরে নিয়মাবলি

১) পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে।

২) অ্যাডমিট কার্ড (কাগজের নথি), অনলাইন আবেদনের সময় যে রঙিন ছবি আপলোড করা হয়েছে, তার একটি ছবি এবং সঠিক পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড) সঙ্গে রাখতে হবে।

৩) মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস পরীক্ষাকেন্দ্রে সঙ্গে নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

৪) পরীক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া অন্য কোথাও বসা যাবে না।

৫) ওএমআর শিট-এ রোল নম্বর, বুকলেট নম্বর ঠিক ভাবে লিখতে হবে।

৬) পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অসৎ কাজ করলে বা বেআইনি কাজ করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে।

৭) পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরনো যাবে না।

৮) পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট আগে পরীক্ষার্থীকে নিজের আসনে গিয়ে বসে পড়তে হবে ।

৯) কেউ অন্যের পরিচয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে, তা হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং আসল পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

১০) প্রশ্নপত্রের কভার পেজের ওপর নিজের সই করতে হবে।

এ ছাড়াও একাধিক নিয়মাবলি প্রকাশ করা হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। পরীক্ষার্থীরা https://wbjeeb.nic.in/wbjee/ এই ওয়েবসাইট থেকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

WBJEE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy